কামারুজ্জামান ও কাদের মোল্লা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন গতকাল এ আদেশ দেন।গতকাল রোববার দুই দিনের রিমান্ড শেষে পল্টন থানা পুলিশ তাঁদের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। দুই আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, এ মামলার ব্যাপারে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান।