কামারুজ্জামানের আপিল শুনানিতে সাক্ষ্য পেশ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানিতে পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ৷
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন৷ আদালতে কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মো. নজরুল ইসলাম ও শিশির মনির৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷
গতকাল নজরুল ইসলাম পেপারবুক থেকে কামারুজ্জামানের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মোহন মুন্সীর সাক্ষ্য উপস্থাপন শেষ করেন৷ পরে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী জহুরুল হক মুন্সীর সাক্ষ্য উপস্থাপন শুরু করেন৷
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।