কামারুজ্জামানের করা আপিলের শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের অংশ উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল সোমবার নবম দিনের মতো শুনানি গ্রহণ করেন। শুনানিতে কামারুজ্জামানের পক্ষে আইনজীবী মো. নজরুল ইসলাম রায়ের বিবিধ অংশ উপস্থাপন করেন। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে ও সাজা বাতিল করে খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। রাষ্ট্রপক্ষ আপিল করেনি।