কামারুজ্জামানের ছেলের বক্তব্য আদালত অবমাননার শামিল: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবে আলম
মাহবুবে আলম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া কামারুজ্জামানের পক্ষে সংবাদ সম্মেলন করে তাঁর ছেলে হাসান ইকবালের দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসসের।
এর আগে কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে হাসান ইকবাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। তিনি তাঁর বাবার বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ন্যায়ভ্রষ্ট’ বলে দাবি করেন। সোহাগপুরের যে ঘটনার অভিযোগে তাঁর বাবার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তা সঠিক নয় বলে দাবি তাঁর।
কামারুজ্জামানের ফাঁসির রায় বহালএ বিষয়ে অ্যাটর্নি জেনারেল দণ্ডিত আসামির ছেলের এ বক্তব্যকে ‘দম্ভোক্তি’, ‘পাগলের প্রলাপ’ ও ‘শালীনতাবর্জিত’ বলে উল্লেখ করেন।
মাহবুবে আলম বলেন, আপিলের রায় প্রকাশের পর তা ট্রাইব্যুনালে যাবে। পরে ট্রাইব্যুনাল রায় কার্যকরে আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
এর আগে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের কপি যখন কামারুজ্জামানের কাছে যাবে, তখন প্রাণভিক্ষার জন্য তিনি সুযোগ পাবেন। রায়ের কপি কী পূর্ণাঙ্গ হবে নাকি সংক্ষিপ্ত এবং কখন এ কপি প্রকাশ করা হবে, তা আদালতের বিষয়।

ব্যক্তিগত অভিমতে তিনি বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে রিভিউয়ের কোনো সুযোগ নেই। বিশেষ আইনে এ বিচার হচ্ছে। সাংবিধানিকভাবে এ আইন প্রটেকটেড।

মানবতাবিরোধী অপরাধের বিচার