কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষী আরও একজন বৃদ্ধির অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আরও একজন সাক্ষী সাক্ষ্য দিতে পারবেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার সাফাই সাক্ষী আরও একজন বৃদ্ধির অনুমতি দেন।এর ফলে কামারুজ্জামানের পক্ষে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিতে পারবেন। ট্রাইব্যুনাল ৬ মার্চ (বুধবার) এ মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল সাফাই সাক্ষীর সংখ্যা চারজনে নির্ধারণ করেন। আসামিপক্ষ তা সাতজনে উন্নীত করার আবেদন করে। এই আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল সাফাই সাক্ষীর সংখ্যা মোট পাঁচজন করেন।