কামারুজ্জামানের রায় কার্যকরের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
রায় বহাল রেখে আপিল বিভাগের আদেশ আসার পর গতকাল সোমবার সকালে নগরের চেরাগী পাহাড় মোড়ে তাৎক্ষণিক সমাবেশে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত শহীদদের আত্মা শান্তি পাবে না।
শরীফ চৌহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুনীল ধর, শিমুল বৈঞ্চব প্রমুখ।