কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে গতকাল শনিবার দেখা করেছেন তাঁর পাঁচ আইনজীবী।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গতকাল বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায়। সেখানে তারা প্রায় আধা ঘণ্টা কামারুজ্জামানের সঙ্গে কথা বলে।
জানতে চাইলে শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘রোববার আপিল বিভাগে মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি নির্ধারিত আছে। শুনানির জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিতে গতকাল আমরা তাঁর সঙ্গে দেখা করেছি।