কামাল ইউসুফের রবিদাসপল্লি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রবিদাসপল্লি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। গতকাল শনিবার তিনি এখানে এসে পল্লির ক্ষতিগ্রস্ত ১৩টি দলিত পরিবারের মাঝে টিন বিতরণ করেন। জানা গেছে, গত ২ অক্টোবর প্রশাসনের নির্দেশে এই পল্লির ১৩টি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরে এই পরিবারগুলোর সদস্যরা প্রশাসনের কাছে তাঁদের ওই পল্লির জমিতেই পুনর্বাসন করার দাবি জানান। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁরা নিজের উদ্যোগে ওই পল্লিতেই গত ২৮ অক্টোবর থেকে খুপরি নির্মাণ শুরু করেন। গতকাল দুপুর ১২টার দিকে কামাল ইবনে ইউসুফ ওই পল্লি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দলিত পরিবারের সদস্যদের বিএনপি ক্ষমতায় এলে তাঁদের জায়গা তাঁদেরকেই বুঝিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন।