কামালবাজারকে ‘না’ বিশ্বনাথের ১৩ গ্রামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি গ্রামকে ‘কামালবাজার’ নামে নতুন ইউনিয়ন করে দক্ষিণ সুরমা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ওই গ্রামগুলোর অধিবাসীরা বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমদ বরাবর স্মারকলিপি পেশ করেছে। গত বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে গ্রামবাসী এ স্মারকলিপি পেশ করেন।স্মারকলিপি প্রদানকারী গ্রামগুলো হলো—বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মুন্সিরগাঁও, নভাগ পালগাঁও, মাধবপুর পালগাঁও, ফরহাদপুর, নভাগ মনুকুপা, শেখেরগাঁও, হইদরপুর, খাজান্সী ইউনিয়নের নভাগী, তালীবপুর, রাউতেরগাঁও, ছোট দিঘলী, শহীদ সুলেমান নগর, মীরগাঁও।বিশ্বনাথের ইউএনও ফারুক আহমদ গতকাল রাতে প্রথম আলোকে জানান, গ্রামবাসীর স্মারকলিপি তিনি পেয়েছেন। কামালবাজার নামে নতুন একটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।