কামিল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিলের (স্নাতকোত্তর) অবশিষ্ট পরীক্ষাগুলো ৩ এপ্রিল থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট চারটি এবং ৮ ও ৯ এপ্রিল বাকি দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো দেশের সব কেন্দ্রে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ২৭ মার্চ থেকে কামিল পরীক্ষা শুরু হয়।