কামিল পরীক্ষা আবারও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। ১৮ ও ১৯ মার্চ অনুষ্ঠেয় কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় এই পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে মোট ছয় দফায় কামিল পরীক্ষা স্থগিত হলো।

বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।