কামিল পরীক্ষা শুরু ২৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২৭ মার্চ থেকে শুরু হবে। ২৭ মার্চ প্রথম পর্ব ও ২৮ মার্চ দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা যায়, ৮ মার্চ থেকে কামিল প্রথম পর্ব ও ৯ মার্চ থেকে কামিল দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। হরতাল-অবরোধের কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত করা হয়। ২৭ ও ২৮ মার্চ থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।