প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৩-এর ১১ ও ১২ মার্চের প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এর আগে গত ৩ ও ১৭ ফেব্রুয়ারি এবং ৮ ও ৯ মার্চের কামিল পরীক্ষা স্থগিত করা হয়েছিল।