প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠেয় কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২৭ মার্চ শুরু হওয়া কামিল পরীক্ষা ৯ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। গতকাল সোমবার এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া ফাজিল পরীক্ষার ৯ এপ্রিল দুপুর ১২টায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফল প্রকাশ হবে। সারা দেশের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার জানা যাবে।