কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৯৮ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, এ বছর কামিল প্রথম পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ হাজার ৫২৬। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ৬৯১ জন। এ ছাড়া কামিল দ্বিতীয় পর্বে ১৪ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪৩৭ জন পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।