কামিলের স্থগিত পরীক্ষা ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২৭ মার্চ থেকে শুরু হবে। গত ৮ ও ৯ মার্চের প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ২৭ ও ২৮ মার্চ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পরীক্ষাগুলো নিজ নিজ কেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্ল্যা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।