কায়সারের বিরুদ্ধে মামলা ১ জুলাই পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে তদন্ত
কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে বলেন, তদন্ত কর্মকর্তা অসুস্থ, তাই তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু করা যাচ্ছে না। তিনি তদন্ত কর্মকর্তার অসুস্থতাজনিত সরকারি ছুটিসংক্রান্ত নথি ট্রাইব্যুনালে দাখিল করে তাঁর
সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য সময়ের আবেদন জানান। ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করে মামলার কার্যক্রম ১ জুলাই পর্যন্ত মুলতবি করেন।শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।