প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাইরের কোনো দেশ থেকে কারও ইঙ্গিতে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। এভাবে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান গতকাল বুধবার এ কথা বলেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলার ভাসা এলাকায় একটি মসজিদের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মুসল্লিদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাহফুজুল হক।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, মাওলানা হারুন নগরী প্রমুখ। সৌদী আরবের প্রচারবিমুখ এক ধনাঢ্য ব্যক্তি মসজিদটি নির্মাণে বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ টাকা অনুদান দেন।