কারও কথায় পদত্যাগ করবেন না অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও কথা বা দাবিতে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বিরোধী দলের উদ্দেশে অর্থমন্ত্রী বলেছেন, ‘তারা তো বহুদিন ধরেই আমার পদত্যাগ দাবি করছে। তারা নতুন কিছুই বলেনি। রাজনীতিতে এ রকম দাবি হয়েই থাকে।’সচিবালয়ে ‘সিলেটে সড়ক ও ট্রাক টার্মিনাল নির্মাণ’ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, যোগাযোগসচিব মোজাম্মেল হক খান ও স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগের দিন রোববার বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবি করা হয়।অর্থমন্ত্রী বলেন, ‘বহুদিন ধরেই আমার পদত্যাগ চাওয়া হচ্ছে। ফখরুল ইসলাম সাহেবও একবার চেয়েছেন। দিজ অল আর বোগাস।’