প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও চোখ রাঙানিকে সরকার এখন ভয় পায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অনেক দূতিয়ালি ও চোখ রাঙানি উপেক্ষা করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। এখন আর খাদ্যের জন্য কোথাও ছুটতে হয় না, হাত বাড়ালেই খাদ্য পাওয়া যায়। তাই কারও চোখ রাঙানিকে আমরা আর ভয় পাই না।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবস, ২০১৪-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের সাংসদ আবদুর রাজ্জাক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদাত উল্লাহ।