প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দফা তেলের দাম বেড়েছে। তেলের দাম এক টাকা বাড়লে সাধারণ মানুষের ওপর থেকে তুলে নেওয়া হয় পাঁচ গুণ। একেকবার তেলের দাম বাড়ে আর ব্যবসায়ীদের পকেট ভারী হয়। তাঁরা সব সময়ই লাভের অংশ তুলে নিতে অনিয়ন্ত্রিতভাবে পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে দুর্ভোগ পোহায় সাধারণ মানুষ। এটা দেখে সেই প্রবাদ মনে পড়ে যায়, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’।নূরজাহান বেগম: সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখা