কারও প্রতিক্রিয়ায় টিআইবি চিন্তিত বা ভীত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন আইনজীবী সুলতানা কামাল বলেছেন, ‘টিআইবি কিছু প্রকাশ করলেই প্রতিক্রিয়া শুরু হয়। এ নিয়ে আমরা ভীত কিংবা চিন্তিত নই। কারও প্রতিক্রিয়ায় আমাদের কাজ বাধাগ্রস্ত হবে না।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধলেশ্বর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সুলতানা কামাল। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা-উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশ আজ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। নারী জাগরণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তারপরও আমাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’