কারওয়ান বাজারে ট্রাকচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে জনতা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজান (৫০) বলে জানিয়েছে পুলিশ। তিনি পান বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মালবোঝাই ট্রাকটি ওই ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোকন মিয়া জানান, ট্রাকটি ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।