কারওয়ান বাজারে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার বহিরাগতদের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবন নির্মাতাপ্রতিষ্ঠান এস্টেট ডেভেলপমেন্ট বাংলাদেশের (ইডিবি) পক্ষের লোকজন ১৪ ও ১৬ তলা দখল করে ব্যানার টাঙাতে গেলে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা দেন। প্রায় তিন ঘণ্টা ধরে হামলা ও সংঘর্ষ চলে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ভবনের দুটি তলার মালিকানা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আবাসন নির্মাতাপ্রতিষ্ঠানের বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।