কারওয়ান বাজার থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের একটি নির্মাণাধীন ভবন থেকে গত রোববার উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম অপু (২৫)। বাবার নাম চান মিয়া ও মায়ের নাম লুচি। অপু মা-বাবার সঙ্গে রাজধানীর মণিপুরীপাড়ার ১৩৯ নম্বর বাসায় থাকতেন।পারিবারিক সূত্র জানায়, গত রোববার বিকেলে বন্ধুদের সঙ্গে অপু বাসা থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে গতকাল মঙ্গলবার তাঁর লাশ শনাক্ত করা হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে অপু দ্বিতীয়। তিনি দশম শ্রেণীতে উঠে লেখাপড়া ছেড়ে দেন। এরপর তেমন কিছুই করতেন না। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের বান্দুটিয়ায়।মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নূরে আজম মিয়া জানান, অপুর কয়েকজন বন্ধুর নামও সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।