কারওয়ান বাজারসহ তিনটি মার্কেট স্থানান্তর হবে: মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৩৫০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজারে তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প চলমান। এই প্রকল্প আগামী বছরের জুনে শেষ হবে। এই প্রকল্পের মাধ্যমে কারওয়ান বাজারসহ তিনটি কিচেন মার্কেট স্থানান্তরের মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসন হবে। এতে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্য বাজারজাত করা সম্ভব হবে।
আজ রোববার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।