কারওয়ান বাজারে দোকানে আগুন একজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে পূর্ণিমা প্রেক্ষাগৃহের নিচের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন লেগে গতকাল বৃহস্পতিবার গিয়াসউদ্দীন (৫২) নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় গিয়াসউদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কাজী নজরুল ইসলাম এভিনিউর নিকোল ইলেকট্রোমার্টে বেলা সাড়ে চারটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে কাচের দেয়াল ভেদ করে ছিটকে ফুটপাতে গিয়ে পড়েন গিয়াসউদ্দীন। তাঁর শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তিনি দোকানটির ব্যবস্থাপক ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।দোকানের মালিক মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মনিরুল হক বলেন, দোকানে বৈদ্যুতিক যন্ত্রপাতি ছিল। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।