রাজধানীতে তিনটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিং সার্ভিসের এই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: হাসান রাজা
সিটিং সার্ভিসের এই গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: হাসান রাজা

রাজধানীর ফকিরাপুল, কারওয়ান বাজার ও নয়াপল্টন এলাকায় আজ শুক্রবার রাতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফকিরাপুলের টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের মোড়ে রাত ১২টার দিকে ইউনিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারওয়ান বাজার এলাকায় রাত ১১টার দিকে যাত্রাবাড়ী-টঙ্গী পথে চলাচলকারী একটি সিটিং সার্ভিসের গাড়িতে আগুন দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা আগুন নিভিয়ে ফেলে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের পাশে সিটি হার্ট শপিং মলের সামনে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ আহত হয়নি।

এর আগে রাত ১০টার দিকে রাজধানীর সার্ক ফোয়ারা এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞাকে গ্রেপ্তারের পরপরই এসব ঘটনা ঘটল।