প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ব্যাংকের নিচতলায় আগুন লেগে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল বেলা দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট গিয়ে দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চারতলা ভবনটির ভূগর্ভস্থ তলায় রাখা একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। কেরোসিনের আগুনে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের হিসাবে ২০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার খবরে আশপাশের বহুতল ভবনগুলো থেকেও লোকজন নিচে নেমে আসে। সামনের রাস্তাটিও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।