কারওয়ান বাজারে রেললাইন বস্তিতে পুড়ল ১০০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস জানায়, কেউ হতাহত হননি। রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা।

কারওয়ান বাজারে রেললাইনের ধারের বস্তিতে আজ সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। ছবি: জামিল খান
কারওয়ান বাজারে রেললাইনের ধারের বস্তিতে আজ সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। ছবি: জামিল খান

আজ সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হঠাৎ আগুনে পুড়ে গেছে আপেলা বেগমের বসতঘরের সব। স্বজনের বুকে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবি: জাহিদুল করিম
হঠাৎ আগুনে পুড়ে গেছে আপেলা বেগমের বসতঘরের সব। স্বজনের বুকে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবি: জাহিদুল করিম

অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

পুড়ে যাওয়া স্তুপ থেকে অবশিষ্ট লোহাসহ মূল্যবান তৈজসপত্র আলাদা করছেন বাসিন্দারা। ছবি: জাহিদুল করিম
পুড়ে যাওয়া স্তুপ থেকে অবশিষ্ট লোহাসহ মূল্যবান তৈজসপত্র আলাদা করছেন বাসিন্দারা। ছবি: জাহিদুল করিম

আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।

দুপুর ১২টার দিকে কয়েকজনের সঙ্গে রান্নার কাজ করছিলেন বস্তির বাসিন্দা আকমা। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি তাড়াতাড়ি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে আনেন। দ্রুত ধোঁয়া উঠতে থাকে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে তাঁরা বেরিয়ে আসেন।

কাপড়ে বেঁধে সঞ্চয় করে রাখা চালও পুড়ে গেছে। ছবি: জাহিদুল করিম
কাপড়ে বেঁধে সঞ্চয় করে রাখা চালও পুড়ে গেছে। ছবি: জাহিদুল করিম

বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন। সেখানে বেশ কিছু ফ্রিজ ছিল।

পুড়ে জামা–কাপড় থেকে কোন জামা আলাদা করা যায় কিনা, সেই চেষ্টা করছে দুই শিশু। ছবি: জাহিদুল করিম
পুড়ে জামা–কাপড় থেকে কোন জামা আলাদা করা যায় কিনা, সেই চেষ্টা করছে দুই শিশু। ছবি: জাহিদুল করিম