কারওয়ান বাজারের আন্ডারপাসকে প্রজাপতি গুহা হিসেবে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নতুন সাজে সজ্জিত কারওয়ান বাজার আন্ডারপাসকে প্রজাপতি গুহা হিসেবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ২৬ অক্টোবর রাতে এই গুহা উদ্বোধন করেন।এ সময় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, পথচারীরা যখন প্রজাপতি গুহা দিয়ে চলবে তখন শিল্পকর্ম, নান্দনিকতা ও সবুজের ছোঁয়া দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তিনি এটি সংরক্ষণে সবার সহায়তা কামনা করেন। তিনি ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা উপহার দিতে সরকারের চলমান কর্মতৎপরতার সঙ্গে দেশের বেসরকারি উদ্যোক্তা ও করপোরেট হাউসগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।প্রতিমন্ত্রী সুন্দর রাজধানী গড়তে নগরবাসীকে নিজ নিজ বাসগৃহ, পাবলিক প্লেস ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন।ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এটিএন (নিউজ) ও আইএফআইসি ব্যাংকের যৌথ অর্থায়নে গুহাটির সংস্কার ও আধুনিকায়ন শেষ হয়। প্রথিতযশা শিল্পীদের শিল্পকর্মের রেপ্লিকা দিয়ে সাজানো গুহায় রয়েছে সার্বক্ষণিক আলোর ব্যবস্থা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শহিদুল হক, এটিএন (নিউজ)-এর চেয়ারম্যান মাহফুজুর রহমান, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান লুৎফর রহমান, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল প্রমুখ। তথ্য বিবরণী।