কারখানা চালু হবে কি না তা ব্যাংকের বিষয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের কারখানা চালু করা হবে কি হবে না, তা সোনালী ব্যাংকের বিবেচ্য বিষয় নয়। এ বিষয়ে ব্যাংক কোনো সিদ্ধান্ত বা মতামত দেওয়ার এখতিয়ার রাখে না। সরকার যদি কারখানা চালু করতে চায়, তাহলে আইনগতভাবে যা করার সরকারকে করতে হবে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল সোমবার এসব আলোচনা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।পরিচালনা পর্ষদের সভায় বলা হয়, হল-মার্কের যেটুকু সম্পদ পাওয়া গেছে, তার মূল্যমান মাত্র কয়েক শ কোটি টাকা। এর সব আবার সোনালী ব্যাংকে বন্ধক নেই। তা ছাড়া প্রকৃত সম্পদের কী অবস্থা, তা-ও পরিষ্কার নয়। কাজেই সম্পদের প্রকৃত অবস্থা জানা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া কঠিন। আবার প্রতিষ্ঠানের প্রকৃত নগদ অর্থপ্রবাহের পরিস্থিতি কী, আর্থিক সম্পদেরই বা কী অবস্থা, সেগুলোও সঠিকভাবে যাচাই করা দরকার। অবশ্য যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, পর্ষদ তাঁকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি ও গ্রাহকের (হল-মার্ক) আবেদন বিবেচনায় নিয়ে একটি পেপারস তৈরি করে দিতে বলেছেন। তার ভিত্তিতেই পর্ষদ সিদ্ধান্ত নেবেন।সূত্র বলছে, বৈঠকে সব পরিচালকই একমত হন হল-মার্কের কাছ থেকে ব্যাংকের দায়-দেনা কোনোভাবেই আদায় করা যাবে না।