কারখানা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে রহমান নিটওয়্যার এবং ফ্রেন্ডস অ্যাপারেলসের শ্রমিকেরা সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ায় কলকারখানা উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।