প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার বেড়া পৌর মার্কেটে গতকাল বৃহস্পতিবার একটি স্বর্ণালংকার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কারখানাটির চার লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে। বেড়া ফায়ার স্টেশন ও ক্ষতিগ্রস্ত দোকানমালিক সূত্রে জানা যায়, বেড়া পৌর মার্কেটের দোতলায় অবস্থিত দোকানটিতে সকাল আটটার দিকে হঠাৎ করেই আগুন জ্বলে উঠতে দেখা যায়। স্থানীয় লোকজন বেড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিনির্বাপণে অংশ নেওয়া দমকলকর্মী রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। বেড়া (পাবনা) প্রতিনিধি