প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অগ্নিকাণ্ডের শিকার মেট্রিক্স সোয়েটার কারখানা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
কারখানার পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার জানান, কারখানাটি তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি কারখানা খোলা হবে। এ ছাড়া ৪ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।