কারখানা থেকে খোয়া গেছে ৫০ লাখ টাকার মালামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ড্যানিশ কনডেন্সড মিল্ক কারখানা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার কারখানার ছয়জন নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে একদল লোক শিমরাইলে অবস্থিত ওই কারখানার দেয়াল টপকে ভেতরে ঢুকে ভান্ডারকক্ষ থেকে ৫৩ বান্ডেল তামার তার ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গতকাল সকাল সাড়ে ছয়টায় ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে কারখানার নিরাপত্তা প্রহরী মো. শামিম, ইব্রাহিম, হাবিবুর রহমান, ফখরুল ইসলাম, ইয়াছিন মিয়া ও সিকিউরিটি সুপারভাইজার আমির উদ্দিনকে আটক করেছে।
কারখানার উপব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, ‘কারখানা থেকে অর্ধকোটি টাকার তামার তার খোয়া গেছে। কারখানার চারদিকে সিসি ক্যামেরা চালু ছিল। আমরা রেকর্ড দেখলে বুঝতে পারব আসলে কীভাবে ঘটনাটি ঘটেছে।’