কারখানা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ টেক্সটাইল মিল ও কালিয়ারচাপড়া চিনিকল সরকারি মালিকানায় চালু ও নতুন কলকারখানা প্রতিষ্ঠা করার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
গতকাল সকালে চামটা-করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান, যুবলীগের নেতা আহসান হাবীব, জগৎসাবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের নেতা রুবায়েত হোসেন প্রমুখ।