কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের লাইসেন্স ও কোনো ধরনের পরীক্ষা ছাড়া পানি উৎপাদন করায় চট্টগ্রাম নগরের দুটি কারখানা বন্ধ ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের বাকলিয়া এলাকায় শাবাবা ড্রিংকিং ওয়াটার ও আরওয়া ড্রিংকিং ওয়াটার নামের দুই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, পানি উৎপাদনের জন্য শাবাবা ড্রিংকিং ওয়াটার বিএসটিআইয়ের কাছ থেকে কোনো লাইসেন্স নেয়নি। তারপরও তারা পানির জারে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। আরওয়া ড্রিংকিং ওয়াটারের বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ সোয়া এক বছর আগে শেষ হয়ে গেছে। তারপর আর নবায়ন করেনি। কারখানা দুটিতে পানির মান পরীক্ষার জন্য কোনো কেমিস্ট এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্রপাতি ছিল না।