কারখানা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ‘নান্নে-মোন্নে’ নামের একটি কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন ওই কারখানা পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। সিভিল সার্জন মোজাহার হোসেন বলেন, গতকাল বেলা ১১টার দিকে শহরের দুর্গাপাড়া মধ্যপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা এখানকার সেমাই একেবারেই খাবারের অনুপযোগী। এ অবস্থায় কারখানাটি বন্ধে কারখানাটির মালিক আল মাসুদকে নোটিশ দেওয়া হয়েছে।