কারখানা ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ইসলামবাগে অগ্নিকাণ্ডে গতকাল শুক্রবার দুপুরে একটি প্লাস্টিক কারখানা ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে ১২/ই, ইসলামবাগের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় নাজ প্লাস্টিক নামের জুতার সোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লালবাগ ও পলাশীর চারটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।