কারখানা মালিককে জরিমানা, দুই কর্মচারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ধনিয়ার গুঁড়ার সঙ্গে কাঠের গুঁড়া মেশানোর অপরাধে কারখানার মালিককে জরিমানা ও দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সখীপুর পৌরসভার সখীপুর মহিলা কলেজ সড়কের ‘রিফাত বৃষ্টি রাইস মিল’-এর মালিক বছিরউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা, কারখানার কর্মচারী আবদুল করিম ও রানা আহমেদকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে আদালত দুপুরে উপজেলার দাড়িপাকা গ্রামে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে স্থাপিত আবদুল জলিলের করাতকলটি উচ্ছেদ ও কলের যন্ত্রাংশ জব্দ করেন।
আদালত পরিচালনা করেনকারী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলি।