কারখানা শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গতকাল শুক্রবার এরশাদ হোসেন (২৫) নামে এক কারখানা শ্রমিক পানিতে ডুবে মারা গেছেন। তিনি উপজেলার কালামপুর গ্রামের মেছের আলীর ছেলে। এরশাদ স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কালামপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন এরশাদ হোসেন। তিনি গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে তিনি পুকুরের গভীরে চলে যান। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে মারা যান। পরে আশপাশের লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।