কারখানা সচল রাখতে সহায়তা দেবে শিল্পাঞ্চল পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কারখানার চাকা সচল রাখার জন্য শিল্পাঞ্চল পুলিশ গঠন করা হয়েছে। তারা প্রথাগত পুলিশিং ব্যবস্থার বাইরে গিয়ে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্পকারখানায় নাশকতা এড়াতে কাজ করবে।মন্ত্রী গতকাল শনিবার নগরের ইপিজেড শ্রমিক কলোনিসংলগ্ন শিল্পাঞ্চল পুলিশ কার্যালয়ের মাঠে শিল্পাঞ্চল পুলিশ-৩-সংক্রান্ত মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। গত ১০ নভেম্বর থেকে ৩৮৬ জন পুলিশ নিয়ে চট্টগ্রামে শিল্পাঞ্চল পুলিশের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। স্বাগত বক্তব্য দেন শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আবদুস সালাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন শিল্পাঞ্চলে শ্রমিক-অসন্তোষসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। শিল্পাঞ্চলকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।