কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নষ্ট ও মেয়াদোত্তীর্ণ দুধ দিয়ে চকলেট তৈরির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানার চারজনকে দণ্ড ও কারখানাটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা গত বুধবার এই আদালত পরিচালনা করেন। যে চারজনকে দণ্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন মোজাদ্দেদুল ইসলাম, তারিক আজিজ, নাসিরউদ্দীন খান ও বিশ্বজিৎ দে। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।