কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি করে আইসক্রিম বিক্রি করতে করতে একসময় আইসক্রিম কারখানার মালিক বনে যান ফাইজুল ইসলাম। কিন্তু কোনো ছাড়পত্র ছাড়াই ঘন চিনি ও খাবার অনুপযোগী রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করছিলেন। এর দায়ে গতকাল চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার ‘সুমাইয়া আইসবার’ নামের কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালার পাশাপাশি কারখানার মালিক ফাইজুলকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় কারখানা থেকে চার হাজার আইসক্রিম ও ১০ হাজার টাকার বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।