কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মঙ্গলবার ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার ওই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের হাতিখানা ক্যাম্প এলাকার ইজহার চকলেট ফ্যাক্টরির মালিক ইজহারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, মেরি আইসক্রিম ফ্যাক্টরির মালিক আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করা হয়। গোলাহাট এলাকার সন্দেশ কারখানার মালিক ওবায়দুল অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় ওই কারখানা সিলগালা করা হয় এবং সরঞ্জামাদি জব্দ করা হয়।