কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। এ সময় ওই কারখানার মালিককে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর গতকাল সকালে এ অভিযান চালায়। গতকাল বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মুদাফার খলিল মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় মা এন্টারপ্রাইজ নামের একটি পলিথিন কারখানা থেকে দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করা হয়।