কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সয়াবিন ও সরিষার তেল এবং পাওয়ার ড্রিংক উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের কাতলামারা এলাকার একটি বাড়িতে অভিযান চালান। আদালত কারখানার মালিক শরাফ উদ্দিন ও মোরশেদ আলমকে আটক করে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন। কারখানার পণ্য জব্দ করে ধ্বংস করে ফেলা হয়। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি ওই অভিযান চালান। গাজীপুর প্রতিনিধি