কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা অনুমোদনে গাজীপুর সিটি করপোরেশনের আধেপাশা বাসন সড়ক এলাকায় পশুখাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে প্লানেট ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম গতকাল রোববার বিকেলে ওই আদালত পরিচালনা করেন। এ সময় র্যা ব ও প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যা ব-১-এর সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কারখানার মালিক আবদুর রহিম কর্তৃপক্ষের কোনো অনুমতি তথা অনুমোদন ছাড়াই পশুখাদ্য তৈরি ও বিপণন করে আসছেন। আদালত কারখানাটি সিলগালা করে দিয়েছেন।