কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে গত মঙ্গলবার অবৈধ সুতা রং কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘন করায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। ইউএনও শামীম আহমেদ এ অভিযান চালান। শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, গত মঙ্গলবার রাতে শাহীন আলমের মালিকানাধীন ওই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার অ্যাসিডসহ পাঁচজনকে আটক করা হয়। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড দেন।